বুধবার তিন উপজেলায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জরুরি মেরামত কাজের জন্য সিলেট জেলার দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি এলাকায় বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি মঙ্গলবার মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ সিলেটভিউ-কে বলেন, ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত কাজের জন্য দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশিরভাগ এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে এর আগেই মেরাতম কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed