বাগদাদে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে করোনা রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন।
রোববার (২৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাগদাদের দিয়ালা সেতুর কাছে ইবনে আল-খতিব হাসপাতালে শনিবার অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রাতভর চেষ্টার পর রোববার আগুন নিয়ন্ত্রণে আসে।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইবনে আল-খতিব হাসপাতালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮১ জনের মৃত্যু এবং ১১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে।’
বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান জানিয়েছেন, হাসপাতালের পালমোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট যে তলায়, সেখান থেকে আগুনের সূত্রপাত।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed