সোমবার থেকে ১৪ দিন বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে করেনাভাইরাস পরিস্থিতি সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (২৫ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে ১৪ দিনের জন্য স্থলবন্দর বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন চলবে।’
সীমান্ত বন্ধের বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।
এর আগে রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed