ডেন্টালে ভর্তি পরীক্ষা ১১ জুন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধীনে আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে সব সরকারি ও বেসরকারির ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের এই ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে বলে রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৭ মার্চ থেকে ১৪ এপ্রিল মার্চ এ ভর্তি পরীক্ষার আবেদন চলে। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার পরীক্ষা হবে। এতে পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজী ১৫ এবং সাধারণ জ্ঞান ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed