শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে একব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা চিকিৎসার ‘ডেডিকেটেড’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ঘটেছে। দীর্ঘ ২৩ দিন চিকিৎসার পর ওই রোগী সোমবার বেলা সোয়া ২টার দিকে মারা যান।
মারা যাওয়া ব্যক্তি ৫৫ বছর বয়স্ক একজন পুরুষ। তার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বেশ কিছু উপসর্গ থাকায় গত ২৭ মার্চ ওই রোগীকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই রোগীর নমুনা পরীক্ষায় ফলাফলে নেগেটিভ আসে। অর্থাৎ তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের বেশ লক্ষণ ছিল। এজন্য তাকে করোনার চিকিৎসা দেয়া হয় হাসপাতালে রেখেই। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরে করোনার বিভিন্ন লক্ষণের পাশাপাশি কিডনি রোগ, ডায়াবেটিস ও হাইপারটেনশনও ছিল।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের বেশ কিছু উপসর্গ ছিল। প্রথমবার নমুনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভ আসে। কিন্তু উপসর্গ থাকায় পরবর্তীতে আর নমুনা পরীক্ষা করা হয়নি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed