সিলেটে ১৪ পয়েন্টে পুলিশের বাঁশের ব্যারিকেড!
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীতে দিনে দিনে আরো কঠোর হচ্ছে পুলিশ। পরিবহণ চলাচল বন্ধ রাখতে সোমবার সিলেট নগরী ও নগরীর আশেপাশে ১৪টি পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ সকাল ৮টায় এসব ব্যারিকেড দেয়া হয়।
সোমবার অন্যান্য দিনের ন্যায় লকডাউনের মধ্যেও সকাল বেলা রিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট গাড়ীসহ বিভিন্ন ধরণের গাড়ী নিয়ে অনেকে বের হন রাস্তায়। কিন্তু নগরীর মোড়ে মোড়ে পুলিশের বাঁশের ব্যারিকেড দেখে অনেকটা বিপাকে পড়েন তারা। এসব যানবাহন নিয়ে ফিরিয়ে যেতে হয় তাদের। আর যাত্রীরা পায়ে হেঁটে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। তবে লকডাউনের মধ্যে জরুরী যেসব গাড়ী চলাচলের অনুমতি রয়েছে এসব যানবাহন চলাচলে বাঁশের ব্যারিকেড তুলে দিয়ে চলাচলের সুযোগ করে দিতে দেখা গেছে পুলিশের লোকজনদের।
সোমবার সকাল ৮টার দিকে হুমায়ুন রশিদ চত্বর, মেন্দিবাগ পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, এয়ারপোর্ট রোড, তেমুখি পয়েন্টসহ মোট ১৪টি পয়েন্টে এসব বাঁশের ব্যারিকেড দেয় পুলিশের ট্রাফিক বিভাগ।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতি. উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জৌতির্ময় সরকার বলেন, লকডাউন আরো শক্ত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। তবে লকডাউনের আওতামুক্ত যেসব যানবাহন রয়েছে এসব যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, লকডাউন আরো কঠোর করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামী আরো কয়েকদিন বাঁশের এসব ব্যারিকেড থাকবে বলে জানান তিনি।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed