Main Menu

শ্রীমঙ্গলে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, বাড়ি লকডাউন

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ রিবাইমপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহবুব বক্ত চৌধুরী (৫৫)।

তিনি সোমবার (১৯ এপ্রিল) ভোরে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মাহবুবের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ১৪ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ শনাক্ত হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ এপ্রিল) ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন চৌধুরী জানান, মাহবুব বক্ত চৌধুরীর মৃত্যুর খবর পেয়ে তিনি ওই বাসায় যান। পরিবারের সাথে আলাপ করে তিনি ওই বাড়ি লকডাউনের নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed