বিশ্বনাথে ৩৬ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৩৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদরাসার গেটের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুর রুপের ছেলে শাহাব উদ্দিন (২৭) ও একই গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে ইসমাঈল খান (২৬)।
এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-৯ সিলেটের এসআই মো. বাহার উদ্দিন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed