টিকা নিয়েও করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ
আন্তর্জাতিক ডেস্ক: টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সপ্তাহখানেক আগে তিনি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন নিয়েছিলেন। বুধবার (১৪ এপ্রিল) এক টুইট বার্তায় তিনি নিজেই করোনা আক্রান্ত হবার এই তথ্য জানান। সূত্র জি নিউজ।
খবরে বলা হয়, আদিত্যনাথের কার্যলয়ের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসে তিনি নিজেও আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিন থেকে চিকিৎসা নিচ্ছেন। আর ভার্চুয়ালি দাপ্তরিক সব কাজ সামলাচ্ছেন।
এর আগে গত ৫ এপ্রিল তিনি লক্ষ্মৌতে করোনা টিকা প্রথম ডোজ গ্রহণ করেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed