Main Menu

কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৪ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়োকের কালিতলা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান (৩০), তার স্ত্রী রাজিয়া সুলতানা (২৫), শাশুড়ি রেহেনা বেগম (৪৫) এবং শ্যালক মো. জাহিদ (২০)।

প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, অনিসুর-রাজিয়া দম্পতির একমাস বয়সী বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যান তারা। বাড়িতে ফেরার পথে একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাদের বহনকারী অটোকে চাপা দেয়। এতে অটো চালকসহ সাতজন আহত হন।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আনিসুর রহমান মারা যান। বাকিদের বগুড়া হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আনিসুর-রাজিয়ার একমাস বয়সী শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটিকে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed