সিলেট নূরজাহান হাসপাতালে করোনা ইউনিট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার নূরজাহান হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে।
করোনা মোকাবেলায় এ হাসপাতালে ২৩ বেডের করোনা ইউনিট ও ১১ বেডের স্পেশালাইজড আইসিইউ ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নূরজাহান হাসপাতালের পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান জানান, সারাদেশের মতো সিলেটেও হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং ডেডিকেটেড হাসপাতাল গুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় তারা আবারো করোনা ইউনিট চালু করেছেন।
হাসপাতালে আলাদা ফ্লোরে করোনা ইউনিট চালু করার পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে আলাদা লিফট এবং প্রবেশ পথ। এতে করে সাধারণ চিকিৎসা নিতে আসা রোগীরা ঝুঁকিমুক্ত থাকবেন বলে জানান তিনি।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More



Comments are Closed