সিলেটে করোনায় আরও ১জনের মৃত্যু, আক্রান্ত ১৯৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারী করোনায় আক্রান্ত হয়ে সিলেটে আরও ১ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৬৩ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৯ জন।
শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ১৬৩ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের আরও ২৫ জন রয়েছেন।
নতুন এই ১৯৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৩ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৬ ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৫০৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৩ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ১ জন মারা গেছেন তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed