জুড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জুড়ীতে ট্রাক চাপায় শওকত আজিজ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) সকালের দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ীর ভুঁয়াই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আজিজ রাজনগর উপজেলার ইটা চা বাগানের বাসিন্দা আহসান আলীর পুত্র। তিনি জুড়ী উপজেলার সোনারূপা বাগানের পাশে রাজমিস্ত্রির কাজ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা পেয়ে আবার ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীরের নিচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা এসময় দৌড়ে এসে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার পর ঐ ট্রাকটি জুড়ী বাজারে গিয়ে আরেকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা দিলে সেখানে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
এ ব্যাপারে জুড়ী থানা পুলিশ জানায়, সকালে জুড়ীর উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের ভুঁয়াই বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শওকত মারা যান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইলে বলেন, লাশ উদ্ধার করেছি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শওকতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed