সিলেটে চালু হলো ভ্রাম্যমান দুধ ডিম মাংস বিক্রয় কেন্দ্র
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে এবং লকডাউনে খামারীদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস উৎপাদন, সরবরাহ ও বিপণন সচল রাখতে সিলেট জেলায় শুরু হয়েছে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে নগরীর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
দুইটি কুল ভ্যান এবং দুইটি পিকআপে মোট চারটি ভ্রাম্যমান টিমের মাধ্যমে দুধ, ডিম, মাংস বিক্রয়ের ভ্রাম্যমান কেন্দ্র চালু হলো।
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী জানিয়েছেন, সিলেট জেলার বিভিন্ন উপজেলাতে পর্যায়ক্রমে তাদের মোট দশটি ভ্রাম্যমান বিক্রয়কেন্দ্র চালু হবে। ভ্রাম্যমান টিম জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিদের কাছ থেকে দুধ, ডিম, মাংস সংগ্রহ করে বিক্রি করবে।
সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তর এর ব্যবস্থাপনায় ও লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর সহযোগিতায় ভ্রাম্যমান পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশন।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed