বৃটেনের প্রিন্স ফিলিপ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ শুক্রবার (৯ এপ্রিল) সকালে মারা গেছেন।
বাকিংহ্যাম প্যালেস তার মৃত্যুর খবর ঘোষণা করেছে বলে জানিয়েছে বিবিসি। ‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী এই যুবরাজের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর।
রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ১৯৪৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফিলিপ। বিয়ের ৫ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি হন। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয় বেশি সময় ধরে তিনি রানির দায়িত্ব পালন করছেন। এই রাজ দম্পতির চার সন্তান। রয়েছে আট নাতি-নাতনি, তাদের ঘরে আছে ১০ সন্তান।
বাকিংহ্যাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে: ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি জানিয়েছেন, তার প্রিয়তম স্বামী ডিউক অফ এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যু হয়েছে। উইন্ডসর প্রাসাদে সকালে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে।’
গত ১৬ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে সেন্ট্রাল লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করানো হয় ফিলিপকে। এরপর লন্ডনের আরেক হাসপাতাল সেন্ট বার্থলোমিউস হাসপাতালে তার হৃদযন্ত্রের চিকিৎসা হয়। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ বাসায় ফেরেন তিনি।
বৃটিশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ এ পর্যন্ত ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন তিনি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed