সিলেটে সড়ক দূর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী নিহত, স্ত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন (৬০) নিহত হয়েছেন। কয়েক দিন আগে পরিবার নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী খালেদা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মতিন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জগঝাপ গ্রামের আবদুল মজিদের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর উপশহর ডি ব্লকের ২৩ নম্বর বাসায় থাকতেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থেকে তিনি মোটর সাইকেলযোগে স্ত্রীকে নিয়ে উপশহরের বাসায় ফিরছিলেন। হুমায়ূন রশিদ চত্বর থেকে শাহজালাল ব্রিজগামী রাস্তায় আসার পর একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ও তার স্ত্রী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আবদুল মতিন মারা যান। আর গুরুতর আহতাবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রী খালেদাকে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিতহের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ঘাতক পিকআপ আটক করেছে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed