সিলেটে রাস্তায় খুঁটি পোঁতা নিয়ে সংঘর্ষ, আহত ২৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগরে রাস্তার উপর খুঁটি পোঁতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানসীনগর গ্রামের মৃত জমসেদ মিয়ার ছেলে জামাল মিয়া ও মৃত বশির মিয়ার ছেলে আনিছ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তার মধ্যে প্রতিবন্ধক খুঁটি পোঁতা ও তুলে ফেলা নিয়ে মানসীনগর গ্রামের জামাল মিয়া ও আনিছ মিয়ার লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হলে জামাল মিয়া পক্ষের ১৫ জন ও আনিছ মিয়া পক্ষের ১১ জন আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামাল মিয়া পক্ষের আহতরা হলেন- জামাল মিয়া, তার ভাই আখলাই মিয়া, সাচ্চা মিয়া ও ফুল মিয়া, মানসিনগর গ্রামের রেদন মিয়া, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সৈয়দ মিয়া, শায়েস্তা মিয়া, শিরিনা বেগম, রুপিয়া বেগম, বিলকিছ, আনছার, রংফুল নেছা ও সোনিয়া।
আনিছ মিয়ার পক্ষে আহতরা হলেন- রফিকুল ইসলাম, হোসাইন, সাইদ, আফজাল, সাবিনা বেগম, আনিছ মিয়া, সাবুল মিয়া, নজরুল, নুরুল আমিন, হুসনে আরা ও নেওয়াবুন নেছা।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed