নেত্রকোনায় অপহৃত শিশু সিলেটে উদ্ধার, আটক ১
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় অপহরণ মামলার ২৪ ঘন্টার মধ্যে সিলেট থেকে অপহৃত ৩ বছরের শিশু উদ্ধারসহ অপহরণকারী কাজের মহিলা রিনা আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত শিশু পুজা দেবনাথ নেত্রকোনা শহরের নাগড়া এলাকার রিপন দেবনাথের শিশু কন্যা। রিনা আক্তার তাদের বাসায় কাজ করতেন। সে সিলেটের মধ্যনগর থানার বলরামপুর গ্রামের সাহেদ আলীর মেয়ে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা মডেল থানার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল এ তথ্য জানান।
এ সময় তিনি আরো জানান, রিনা আক্তার রিপন দেবনাথের বাসায় কাজ করত। গত ৪ এপ্রিল সন্ধ্যায় পুজার মা পাশের দোকান থেকে মশার কয়েল আনতে যায়। এ সুযোগে চকলেট কেনার কথা বলে পুজাকে অপহরণ করে নিয়ে যায়।
মামলার পর থেকেই অভিযান পরিচালনা করে তাদের টিম। মঙ্গলবার সকালে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রিনা আক্তারকে সিলেট কোতোয়ালি থানাধীন আখালিয়া পূর্বাসাজি কলোনির জনৈক আব্দুল বারির ভাড়া বাসা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা শিশু পুজাকে উদ্ধার করে পুলিশ।
শিশুটিকে বিক্রির উদ্যেশ্যে নাকি অন্য কোন কারণে অপহরণ করে তা জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে বলেও তিনি জানান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খানম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম, পুলিশ সদস্যসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed