দক্ষিণ সুরমায় কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেষ্টর বিতরণ
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার কৃষকদের মধ্যে ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টর বিতরণ করা হয়েছে।
প্রতিটি কম্বাইন্ড হারভেষ্টরের দাম ৩০ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতিটি কম্বাইন্ড হারভেষ্টরে ১৯ লক্ষ ৬০ হাজার টাকা সরকার ভর্তুকি দিচ্ছে এবং অবশিষ্ট টাকা কৃষক পরিশোধ করছেন।
কৃষক আশরাফুল ইসলাম সুমন ও গকুল রঞ্জন দত্ত এর কাছে কম্বাইন্ড হারভেষ্টর দুটি হস্তান্তর করা হয়। প্রতিটি কম্বাইন্ড হারভেষ্টর ঘন্টায় তিন একর জমির ধান কেটে বস্তায় ঢোকাতে সক্ষম।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, একে এম মাহমুদ উল্লা প্রমূখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed