তালামীযের কেন্দ্রীয় সভাপতি দুলাল সম্পাদক নুমান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার নতুন সভাপতি পদে সর্বসম্মতিক্রমে দুলাল আহমদ ও সাধারণ সম্পাদক পদে মোজতবা হাসান চৌধুরী নুমানকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি অভিজাত কনফারেন্স হলে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
২০২১-২২ সেশনের কার্যকরী পরিষদ ৩৩ সদস্যের কমিটির অপর দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসিন।
পরিষদের অপর দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি মাসুম আহমদ, হুমায়ুনুর রহমান লেখন, সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ, রফিকুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল জলিল, অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, সহ-অফিস সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, আব্দুল গণি সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, সহ-প্রশিক্ষণ সম্পাদক সোলাইমান আহমদ চৌধুরী, মিফতাহুল ইসলাম তালহা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবির আহমদ, নূর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন খান, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান শাকের, সৈয়দ মাজহারুল ইসলাম।
কার্যকরি সদস্যরা হলেন, মাসরুর হাসান জাফরী, আব্দুল আউয়াল, মাহফুজুর রহমান, মারুফ আহমদ, কুতুব আল ফরহাদ, ছায়েম হোসাইন, কাওছার হামিদ সাজু।
কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখনের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed