বিশ্বনাথে বাড়ছে করোনার নতুন রোগী
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ফের আক্রান্ত হচ্ছেন করোনার নতুন রোগী। ১৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল আক্রান্ত হবার পর নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ জন।
২৯ মার্চ সিলেট নগরীর উপশহরের সীমান্তিক ল্যাবে করোনা পজেটিভ রিপোর্ট আসে বিশ্বনাথের ইসলামাবাদ গ্রামের মৌরশ আলী (৩২) এর। এর আগের দিন সাইদুর রহমান (৩৪) ও ২৬ মার্চ উপজেলার বন্ধুয়া গ্রামের রিপন আহমদ (২৭) নামের দুজনের করোনা শনাক্ত হয়।
গত ১৫ মার্চ করোনায় শামসুদ্দিন হাসপাতালে মারা যান উপজেলার রহিমপুর গ্রামের আবুল হোসেন নামের এক ব্যক্তি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সব মিলিয়ে বর্তমানে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন ১২ জন। কোভিড টেস্টে নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তারা হোম আইসোলেশনেই থাকবেন বলে নিশ্চিত করেছে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, জনসাধরণের মধ্যে এখনও সচেতনতার আভাব রয়েছে। মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করছে মানুুষ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed