সিলেটে জামায়াত-শিবিরের ২০০ নেতাকর্মীর নামে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতের ডাকা হরতালে সিলেটে ষংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জামায়াত-শিবিরের ২ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রবিবার (২৮ মার্চ) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত শনিবার ও রবিবার নগরীর নয়াসড়ক ও কোর্টপয়েন্ট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় জামায়াত-শিবিরের ১৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন শ্রমিক থাকায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। আর বাকি ১৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি বলেন, রবিবার রাতে পুলিশ বাদী হয়ে ওই ১৬ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করে। এছাড়া অজ্ঞাত আরও দেড় থেকে দুইশো জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকে হরতালের সমর্থনে সিলেট নগরের কোর্টপয়েন্টে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরপর সকাল ১১টায় কোর্টপয়েন্ট ত্যাগ করে হেফাজতের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১২টায় সেখানে জড়ো হয়ে হরতালবিরোধী মিছিল সমাবেশ করছিলো জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় হরতাল সমর্থকদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার একপর্যায়ে শিবিরের ২ কর্মীকে আটক করে পুলিশ।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed