৪২তম বিসিএসের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৪২তম বিসিএসের (বিশেষ) ফল প্রকাশিত হয়েছে। বিশেষ এ বিসিএস পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। সোমবার (২৯ মার্চ) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে।
গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, দুই হাজর সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed