সিলেটে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা দিবসে ঢাকার বায়তুল মোকাররাম মসজিদ ও চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা সহ সারা দেশে শান্তিপ্রিয় মুসল্লিদের নির্বিচারে হত্যাযজ্ঞ ও গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) দুপুরে সিলেট নগরীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তাঁতীপাড়া পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল ও আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাববী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম ও চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা সহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপর পুলিশ ও সশস্ত্র আওয়ামী লীগের নগ্ন হামলা ও হত্যাযজ্ঞ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ তাদের বিদেশী প্রভূদের খুশি করতেই স্বাধীনতা দিবসে দেশের নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করলো, যা পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞকে স্মরণ করিয়ে দেয়।
সভায় বক্তারা- স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করার জন্য ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পদত্যাগ ও দায়ী পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগারদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখির দাঁড় করানোর আহবান জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed