হাসিনা–মোদি বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া দুই নেতা সাতটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।
মোদির সফরের দ্বিতীয় দিনে শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ–ভারত শীর্ষ বৈঠক হয়। এরপর সমঝোতা স্মারকগুলো সই এবং প্রকল্পগুলো উদ্বোধন হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সমঝোতাগুলো-
০১. দুর্যোগ ব্যাবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা
০২. দুই দেশের জাতীয় ক্যাডেট কোরের মধ্যে পারস্পরিক সহযোগিতা
০৩. বাণিজ্যিক বাধা দূরীকরণে সহযোগিতা
০৪. তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা
০৫. রাজশাহী কলেজ মাঠে ক্রীড়া সুযোগ তৈরি।
এছাড়া ঢাকা-চিলাহাটি-নিউ জলাপাইগুড়িতে মিতালী এক্সপ্রেস ট্রেন ও কুষ্টিয়া শিয়ালদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবনের উন্নয়ন কাজের উদ্বোধন করেন দুই দেশের সরকার প্রধান।
এ ছাড়া শিলাইদহের সংস্কারকৃত কুঠিবাড়ি, মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসমাধি, ভারতের উপহার ১০৯টি অ্যাম্বুলেন্স, দুটি সীমান্ত হাট উদ্বোধন এবং স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ঢাকায় আসেন মোদি। সেদিন তিনি ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু–বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেন।
শনিবার সকালে সাতক্ষীরা এবং গোপালগঞ্জে মন্দির পরিদর্শন এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ফেরেন মোদি। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্কের মূল্যায়ন করে ভবিষ্যতের পথনকশা কেমন হবে, সেটাই ঠিক করতে শীর্ষ বৈঠকে বসেন দুই সরকারপ্রধান।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed