সিলেটে ইসলামী আন্দোলনের পতাকা র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে পতাকা র্যালী বের করা হয়।
পতাকা র্যালী শুরুতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশী বাধা অতিক্রম করে দলীয় নেতা কর্মীরা মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করেন। পতাকা মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
মহানগর সভাপতি আলহাজ্ব নজীর আহমদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুুফতি সাঈদ আহমদ, নগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ-সভাপতি মাওলানা আমির উদ্দীন, নগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দীন ও জেলা মহানগর নেতৃবৃন্দ। উক্ত পতাকা র্যালী সিলেট জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed