Main Menu

সিলেটে মহানগর ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি

বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী।

শুক্রবার (২৬ মাচ) সকালে নগরীর কোর্ট মসজিদ প্রাঙ্গন থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালীটি জিতু মিয়ার পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালী শেষে সিলেট মহানগর শিবির সেক্রেটারি আব্দুল্লাহ আল-ফারুকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাযকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি সাইফুল ইসলাম।

এসময় তিনি বলেন, বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের ৫০ বছর পার হলেও আজো দেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায়নি। স্বাধীন বাংলাদেশের যে ঐক্যের চেতনাকে ধারণ করে পথ চলার কথা ছিল, স্বার্থান্বেষী মহলের কারণে তা সম্ভব হয়ে উঠেনি। অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে গুম, খুন, গ্রেফতার হতে হচ্ছে। স্বাধীন বাংলাদেশে আজ আওয়ামী লীগ সরকার একাত্তরের পাকিস্তানী স্বৈরাচারী সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশে কথা বলা, মত প্রকাশ ও বসবাস করার অধিকার এই সরকার হরণ করেছে। মানুষের বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার অধিকার পর্যন্ত কেড়ে নিয়ে বর্তমান সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুন্ঠিত করেছে। পাকিস্তানী অপশাসকদের মতই একইভাবে স্বৈরাচারী কায়দায় বর্তমান অবৈধ সরকার অস্ত্রের মুখে জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, জাতির জন্য দুর্ভাগ্য ও লজ্জার বিষয় যাদের ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের বিশাল অংশ আজ অবহেলিত। তাদের উত্তরসূরীদের অনেকে মানবেতর জীবন যাপন করছে। অথচ রাষ্ট্রীয় শক্তি বিজয়ের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত। মহান বিজয়ের চেতনা হওয়ার কথা ছিল এগিয়ে যাওয়ার প্রেরণা।

সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে সাইফুল ইসলাম বলেন, যে স্বপ্ন নিয়ে জনগণ দেশকে স্বাধীন করেছিল স্বাধীনতার ৫০ বছর পর তা আজও পূর্ণ হয়নি। সুখী, সমৃদ্ধশালী দেশ গড়তে ভেদাবেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বর্ণাঢ্য র‌্যালীতে লাল সবুজ রঙের টি-শার্ট, মাথায় ফেটি, ও হাতে পতাকা নিয়ে অংশ নেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নাসিম আহমেদ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed