পঞ্চগড়ে নিখোঁজের ৩৬ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ে নিখোঁজের ৩৬ দিন পর ব্যবসায়ী তরিকুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রয়ারি) দুপুরে শহরের রৌশানবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রৌশানাবাগ এলাকায় একটি পুকুরে টোকাই ময়লা কুড়াতে গিয়ে লাশটি ভাসতে দেখে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করেন।
গত ২৮ ডিসেম্বর রাতে তরিকুল ইসলাম ওরফে ছোট বাউ নামে ওই ব্যবসায়ী বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৫ জানুয়ারি তার ছেলে তুহিন সদর থানায় সাধারণ ডায়রি করেন।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed