সিলেটে ডোবার পাশে মিলল কিশোরের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন খাদিমপাড়া থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খাদিমপাড়া কাউতলার একটি ডোবা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। তবে ওই কিশোরের পরিচয় জানা যায়নি।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, নিহতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর হবে। উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এরআগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের সড়কের পাশ থেকে নাঈম আহমদ (২০) নামে এক তরুণের লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। তার শরীরেও ছুরিকাঘাতের চিহ্ন ছিলো। নাঈম হত্যা মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাইম আহমদ শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থেকে গ্রিল মিস্ত্রির কাজ করতো।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed