Main Menu

সিলেটে পুলিশী অভিযানে ৫ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জালালাবাদ থানাধীন কসকালিকা এলাকা থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছয়ফুলের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত (২২ জানুয়ারি) রাত ১টার দিকে ৯৯৯-এর মাধ্যমে পুলিশের কাছে স্থানীয়দের কলের ভিত্তিতে জালালাবাদ থানাধীন কসকালিকা ছয়ফুলেরর চায়ের দোকানের সামনে থেকে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- জালালাবাদ এলাকার যোগীরগাঁও-এর মো. আবুল মিয়া (৫৪), কসকালিকা গ্রামের ছয়ফুল ইসলাম (৪২), একই গ্রামের মোঃ নুরুল হক (৩৫), মো. জামাল হোসেন (২৮) ও কবির উদ্দিন (৩৪)।

আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১৮ হাজার ৫ শ ৭০ টাকা জব্দ করা হয়।

আটক আসামীদের বিধি মোতাবেক শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed