সিলেটে দুই ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১ জন ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩ জনের করোনা শনাক্ত হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সূত্র জানায়, ওসমানীতে নতুন শনাক্ত হওয়া ১ জন সিলেট নগরীর বাসিন্দা।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসি-আর ল্যাবের ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ (শুক্রবার) ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২ জন ও সুনামগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৫৩ জন।
এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৯৮১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed