সিলেটে শিলং তীর জুয়ার এজেন্টসহ গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক; সিলেট নগরীর কুয়ারপাড় থেকে শিলং তীর নামক জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জানুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে কুয়ারপাড় পয়েন্টস্থ একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার এজেন্টসহ চারজনকে গ্রেফতার করা হয়।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালান।
গ্রেফতারকৃতরা হলেন- কুয়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ বাবর উদ্দিন (৩০), মোঃ রনি আহমদ (২১), মোঃ জামিল আহমদ (২০) এবং মোঃ আলমগীর (৪৭)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
« পুরনো ফোন বিক্রির আগে যে ভুল করবেন না (Previous News)
(Next News) সিলেটে দুই ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত »
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed