খাদিমে নাঈম হত্যা, আরও ২ কিশাের গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন খাদিমে নাঈম আহমদকে হত্যার ঘটনায় আরও দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) প্রিন্স হিমেল (১৬) ও মোহাম্মদ অলি আহমদ (১৭) নামে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এরআগে গত বুধবার নাইমের বন্ধু দেলোয়ার হোসেন সবুজ (২২)কে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার গ্রেপ্তার হওয়া প্রিন্স হিমেল সিলেটের গোলাপগঞ্জের হেবল ফুলিয়ার ছেলে। তারা বর্তমানে নগরের শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা। আর মোহাম্মদ অলি আহমদ গোলাপগঞ্জের ভাদেশ্বরের হেলাল উদ্দিনের ছেলে। তারাও সেনপাড়া এলাকায় থাকেন।
শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।
গত ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের সড়কের পাশ থেকে নাঈম আহমদের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
নাঈমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৯ জানুয়ারি দুপুরে দেলোয়ার হোসেন সবুজ ও রাব্বি নামে দুই বন্ধু ফোন করে নাঈমকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। একটি জন্মদিনের পার্টির কথা বলে তাকে নিয়ে যায় তারা।
পরদিন নাঈমের মা বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed