সিলেট জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপিন। মঙ্গলবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, বৈশি^ক মহামারী করোনা থেকে সুরক্ষা, করোনাক্রান্ত নেতাকর্মীদের সুস্থতা কামনা, মৃত্যুবরণকারী জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আতিকু রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, জেলা আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম, জেলার সাবেক সহ-সভাপতি নুর উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, মহানগর যুববিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, জেলার সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার তুতু, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, কাহের চৌধুরী, কয়েস আহমদ সাগর, আক্তার রশীদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির আহমদ চৌধুরী, দিলোয়ার হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, যুবদল নেতা বেলায়েত হোসেন মোহন, লুৎফুর রহমান, সোহেল মাহমুদ, লিটন আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ওসমান গণি, সেলিম আহমদ সেলু, জুনেদ আহমদ, মাহমুদ খান এলু, ছাত্রদল নেতা বিপুল কর, এমডি পল্লব, ফয়সল আহমদ ও জুয়েল রানা প্রমূখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed