তালতলীতে ৩৮০ পিস ইয়াবাসহ আনসার সদস্য আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ৩৮০ পিস ইয়াবাসহ শাকিল (৩০) নামের এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তালতলী শহরের দক্ষিন সদর রোডস্থ লোকাল বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। শাকিল উপজেলার চোটবগী ইউনিয়নের চরপাড়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার লোকাল বাস স্ট্যান্ডে ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শাকিল নামের এক আনসার সদস্যের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় শাকিলের কাছে আনসার সদস্যদের একটি আইডি কার্ড পাওয়া গেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ আনসার সদস্য শাকিলকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলার প্রক্রিয়া চলছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed