দক্ষিণ সুরমার বলদীতে পিঠা উৎসব পালন
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বলদী-ধোপাঘাট গ্রামে প্রতাপ চন্দ দাশের বাড়িতে পিঠা উৎসব পালন করা হয়।
এ উপলক্ষে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপ চন্দ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী রুবেল আহমদ।
পলাশ চন্দ দাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী আফজল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ, ব্যবসায়ী ছাদিকুর রহমান জাকির।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিঠা উৎসব আয়োজক শ্রীবাস চন্দ দাশ,লিকন চন্দ দাশ,সত্য চন্দ দাশ,সৌরভ চন্দ দাশ,দনু চন্দ দাশ,মিশন চন্দ দাশ,সুমন্ত চন্দ দাশ,বিশ্ব চন্দ দাশ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মেম্বার পদপ্রার্থী রুবেল আহমদ মন্দির পরিদর্শন করেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed