Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে মারা গেলো ৩ শিশু। মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডাবাটোর গ্রামের আলী হোসেনের ৭ মাস বয়সী ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়ার রানি চা বাগানের রাজনের ১০ মাস বয়সী সন্তান কৃপা এবং সিলেটের জকিগঞ্জের কলারকুটি গ্রামের মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নাহিদ আহমদ। এদের মধ্যে প্রথম দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৃতীয়জন ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

এই তিনজনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯ জন। তাদের মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে মারা গেছেন।

সূত্র জানায়, হাম ও উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ২ জন।

Manual3 Ad Code

তাদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৯৭ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লাইফ এইড এ্যাপোলো হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ১, ৩ ও ১ জন রোগী ভর্তি আছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code