Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীতে দায়েরকৃত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোববার সকাল ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি মিরাবাজার থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বন্দরবাজারে সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সেচ্ছাসেবক দল নেতা মিফতাহুল কবির মিফতার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুগ্ন আহবায়ক মওদুদুল হক মওদুদ, শাহিদুল ইসলাম কাদির, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জয়নাল আবেদিন, আমির ইসলাম শামীম, আজিজুল হোসেন আজিজ, খালেদুর রশিদ ঝলক, তছির আলী, আব্দুল হান্নান, অর্পন ঘোষ, ছিদ্দেক আলী, দিলাল আহমদ, আক্তার আলী, দেওয়ান নিজাম খাঁন, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, আব্দুল আহাদ পারভেজ, মাসুক গাজী, লাহিন চৌধুরী, ইফতেখার আহমদ সোহেল, আওয়াল মিয়া, জাহাঙ্গীর আহমদ, মখলিছ মিয়া, সুমন আহমদ, এইচ এ লিমন, মুমিনুর রহমান জনি, লায়েক আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed