সিলেটে বিপুল পরিমান যৌন উত্তেজক ওষুধ জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঔষধ প্রশাসন অধিদপ্তর ও সিলেট সিটি করপোরেশনের যৌথ ভ্রাম্যমান আদালত অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছে।
রবিবার (১০ জানুয়ারী) নগরের দক্ষিন সুরমায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ।
অভিযানে নগরের দক্ষিন সুরমা কিন ব্রিজ এলাকা থেকে রেল গেইট পর্যন্ত এলাকায় অবাধে বিজ্ঞাপন প্রচার করে অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ, দাঁত ও চুলের ওষুধ এবং বিভিন্ন ধরণের অনুমোদনহীন ভিটামিন জাতিয় ওষুধ জব্দ করা হয়। অভিযানকালে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ভাসমান বিক্রেতারা ওষুধ ও বিজ্ঞাপন প্রচার সহযোগী যন্ত্রপাতি ফেলে পালিয়ে যান। এসময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের অনুমোদনবীহিন ওষুধ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানের অংশ হিসেবে কিন ব্রিজের পাশের ফেমাস মার্কেটের ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। ড্রাগ লাইসেন্সহীন ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন আদালত। তাদের কাছ থেকে আদায় করা হয় জরিমানার ১৭ হাজার টাকা।
এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর ফুটপাতের ভাসমান ওষুধ বিক্রেতাদের সতর্ক করলেও তারা মানব স্বাস্থের জন্য ক্ষতিকারক ঔষধ বিক্রি বন্ধ করেননি। ফলে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, চটকদার বিজ্ঞাপন দেখে এসব ক্ষতিকারক ওষুধ কেউ কিনবেন না। ফুটপাতে দাঁতের চিকিৎসা সম্পূর্ণ বেআইনি। রেজির্স্টাড চিকিকৎসকের পরামর্শ ও অনুমোদিত ওষুধ বিক্রয় কেন্দ্র বা ফার্মেসি ছাড়া অন্য কোন স্থান থেকে কোন ধরণের ওষুধ কেনা এবং সেবন করা স্বাস্থের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
তিনি বলেন, ফুটপাতের এসব যৌন উত্তেজক বা ভিটামিন জাতিয় হারবাল ঔষধের মান নিয়ন্ত্রনের কোন সুযোগ নাই। তাই এসব যারা সেবন করেন তাদের দীর্ঘ মেয়াদী শারিরিক ক্ষতির আংশকা থাকে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, ফুটপাতে দীর্ঘদিন ধরে যারা যৌন উত্তেজক ঔষধ বিক্রি করতেন, তাদেরকে সতর্ক করার পরও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এসব ঔষধ বিক্রি বন্ধ করেনি। তাই এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট নির্ধারিত প্রক্রিয়ায় জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করবে।
অভিযানে সহযোগিতা করেন র্যাব ৯ এর একটি দল।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed