কমলগঞ্জে কুকুরের কামড়ে ১১ জন আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত ১১ জনের মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পৌর এলাকার করিমপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইমদাদুল হক (১৩)। সে জুম্মার নামাজ পরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের কামড়ে আহত হয়। অপরজন উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের মুকিত মিয়ার ছেলে মিজান মিয়া (১৭)। মিজান পৌর এলাকার বড়গাছ গ্রামে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।
এছাড়া আলীনগর ইউনিয়নের কালীপুর গ্রামে ৮ জন, মদনমোহন চা বাগানে ১ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহত সবাই নিজ নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
একদিনের ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হওয়ায় কমলগঞ্জ উপজেলার মানুষের মধ্যে কুকুরে কামড়ানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডাক্তার শুকতারা এ্যানী বলেন, আমাদের এখানে ভ্যাকসিন নেই। কুকুরে কামড়ানো রোগী আসলে ভ্যাকসিনের নাম লিখে দেই। আর গুরুতর হলে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed