কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে আটক ৬
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ জনকে আটক করে তিন দিনের কারাদন্ড ও নগদ ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুর ১টায় উপজেলার পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী।
গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর পরিদর্শক মোহাম্মদ এমদাদুল্লাহর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে সুয়ার মিয়া (৪৫), রামলাল (২৫), সানাই মাদ্রাজী (৩২), বাবুল বড়াইক (৩৫). কাজল বাউরী (৪৫) ও ছোট বাবু (২৮) কে আটক করা হয়। আটক হওয়া মাদকসেবীদের কাছ থেকে ১ লিটার চোলাই মদ ও গ্লাস উদ্ধার করা হয়
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed