শ্রীমঙ্গলে চায়ের দোকানে তুচ্ছ ঘটনায় যুবক খুন, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধের জেরে কাচের গ্লাসের আঘাতে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সোহেল মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন। অপরদিকে গ্রেপ্তার ইসমাইল মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকালে সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান সোহেল মিয়া। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তাঁর কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ইসমাইল দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।
এসময় স্থানীয়রা গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁর মাথায় পাঁচটি সেলাই দেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেলেও দুপুরের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পুনরায় হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অর্নিবান দেব জানান, সোহেলের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, সোহেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সোয়া ২ কোটি টাকার কার্পেটিং!
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ শমশেরনগর-এয়ারপোর্ট সংলগ্ন রেলগেট-পতনঊষার ভায়া তারাপাশাRead More
মৌলভীবাজারে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালেRead More



Comments are Closed