দক্ষিণ সুরমায় সিউর সাকসেস’র কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে সিউর সাকসেস গ্রæপের পরিচালনা পর্ষদ ও ১১ তম বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
১ জানুয়ারী শুক্রবার বিকেলে সিউর সাকসেস এর প্রতিষ্টাতা এবং কার্যকরী কমিটির সদস্য আব্দুল গফফার, রমজান আলী, এস এম ফাহাদ এর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটির পরিচালনা পর্ষদে আবুল হাসান ইমন-কে সভাপতি ও হোবায়েব আহমদ হাবিব-কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। তাছাড়া সিউর সাকসেস একাডেমীর পরিচালক মতিউর রহমান সায়েক ও সহ-পরিচালক হিসেবে আব্দুশ শহিদ মধু-কে মনোনীত করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে সিউর সাকসেস একাডেমীর মাধ্যমে প্রতিনিয়ত গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং মহামারি করোনাকালিন সময়ে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।
এছাড়াও সিউর সাকসেস’র মাধ্যমে প্রত্যেক ঈদে অসহায় এবং দুস্তদের মাঝে ঈদ উপহারও বিতরণ করে আসছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed