তাজপুরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীগর উপজেলার তাজপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোজ দেব (৩৮) ওসমানীনগরের ইলাশপুর গ্রামের বাসিন্দা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তাজপুর বাজারে মোটরসাইকেল আরোহী মনোজ দেবকে বিপরীত দিক থেকে আসা একটি মোইক্রোবাস (হাইয়েক্স) গাড়ি চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনোজকে উদ্ধার করে দেড়টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে মৃতদেহের ময়না তদন্ত শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed