করোনার টিকা নিয়েও ২৪০ জন পজেটিভ!
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ফাইজারের করোনা টিকা নেয়া প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ২৪০ জন কয়েক দিন পর নতুন রোগটিতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, শুধু তাদের দেশ নয় আরও অনেক দেশ থেকে এমন খবর আসছে। এর অর্থ এই নয় যে ফাইজার-বায়োএনটেকের টিকায় কাজ হচ্ছে না। মূল ঘটনা হলো টিকা নেয়ার প্রায় ২৮ দিন পর করোনা থেকে প্রায় শতভাগ (৯৬ শতাংশ) সুরক্ষা মিলছে।
ফাইজারের টিকার প্রথম ডোজ নেয়ার ৮-১০ দিন পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এই সময়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কম। দ্বিতীয় ডোজ নিতে হচ্ছে ২১ দিন পর। এই ডোজ নেওয়ার আরও সাতদিন পর মিলছে ৯৫ শতাংশ কার্যকারিতা, যেটি একটি অঞ্চলের মহামারির প্রতিরোধের জন্য যথেষ্ট।
দেশটিতে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে জনগণকে সচেতন হতে বলা হচ্ছে।
উল্লেখ্য গত বছরের ২০ ডিসেম্বর ইসরায়েলে টিকাদান কর্মসূচি চালু করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের প্রথম ব্যক্তি হিসেবে তিনি নিজে ক্যামেরার সামনে ভ্যাকসিন নেন।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed