Main Menu

ইবিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Manual1 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের পকেট গেট সংলগ্ন এলাকায় কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি বের করে তারা।

জানা গেছে, ইবি শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় কেক কাটা হয়। এসময় সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবু খায়ের খান, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ, মাসুদ রুমি মিথুন, আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবিব, শহিদুল ইসলাম, রোকন, রাকিবুল ইসলাম স্বাক্ষর, রাফিজ আহমেদ, সোলাইমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Manual8 Ad Code

এসময় শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক বলেন, “স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে গুম, খুন, হামলা, মামলা ও ধর্ষণের রাজনীতি শুরু করেছে। বাংলার জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করা ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাই ইবি ছাত্রদলের অঙ্গীকার।”

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code