গোলাপগঞ্জে দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে বুধবার ভোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের পর সিলিন্ডার বিষ্ফোরণে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত এই যুবকের পরিচয় রাতে পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
এ ঘটনায় শিশু সহ ৪জন নিহত হলে নিহত ১জনের পরিচয় সারাদিন পাওয়া না গেলেও রাতে এই যুবকের পরিচয় সনাক্ত করা হয়েছে। সে কানাইঘাট উপজেলার তালবাড়ি পুর্বকোনা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মারজান আহমদ (২৫)।
বুধবার ভোরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মোল্লাগ্রামস্থে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটলে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার পুত্র রাজন আহমদ (২৭), নোহা গাড়ি চালক একই গ্রামের আব্দুল জলিলের পুত্র সুনাম আহমদ (২৬) সহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। এরমধ্যে মারজান আহমদের পরিচয় তখন তাৎক্ষণিক জানা যায়নি।
এছাড়াও ঘটনাস্থলের পাশের কলনিতে থাকা শিশু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার হাসান আহমদ (৮) এর উপর সিলিন্ডারের একটি টুকরো পড়লে এই শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed