যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত!
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। দেশটিতে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
আমেরিকান একাডেমি অফ পেড্রিয়াটিকস বা এএপি জানায়, কোভিড-১৯ বা করোনাভাইরাস গত সপ্তাহে (২৪ ডিসেম্বর) শিশুদের মধ্যে নতুন আক্রান্তের এ সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার।
সংস্থাটি জানায়, গত ১২ নভেম্বর থেকে শিশুদের মধ্যে বাড়তে থাকা এ সংক্রমণ ছিল ১০ লাখ এবং গত দুই সপ্তাহ (১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত) তা বেড়ে দুই লাখে পৌঁছেছে। শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির এ হার প্রায় ২২ শতাংশ।
এএপির তথ্যমতে, মহামারী শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ২০ লাখ শিশুর মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগীর মধ্যে ১২ দশমিক চার শতাংশই শিশু।
বর্তমানে করোনা আক্রান্ত শিশুদের মধ্যে মারাত্মক অসুস্থতার নজির খুব কম। তবে শিশুদের ওপর এর প্রভাব বুঝতে হলে চলমান মহামারীর এসব ডাটা দীর্ঘমেয়াদে সংরক্ষণ জরুরী বলে জানায় আমেরিকান একাডেমি অফ পেড্রিয়াটিকস।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed