মেসেঞ্জারের নতুন ফিচার ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মত মেসেঞ্জারের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। সম্প্রতি মেসেঞ্জারে সুবিধা বাড়াতে আরও নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে অ্যাপটিতে।
মূলত চ্যাটের সুবিধার জন্য বেশ কিছু নতুন এফেক্ট যোগ করা হয়েছে মেসেঞ্জারে। এখন থেকে যেকোনো বার্তার সঙ্গে জুড়ে দিতে পারবেন হার্ট সাইন, আগুন অথবা চাইলে দেওয়া যাবে উপহারের প্রতীক।
বাংলাদেশ, ভারতসহ বেশকিছু দেশের মেসেঞ্জারে নতুন এফেক্টগুলো যুক্ত করা হয়েছে। আপনি এসব এফেক্ট যুক্ত করতে চাইলে, প্রথমেই অ্যাপটি আপডেট করতে হবে।
অ্যাপ আপডেট করার পর যেভাবে এফেক্ট ব্যবহার করবেন-
* প্রথমে যে বার্তা পাঠাতে চান, তা টাইপ করুন। তবে সেটি সেন্ড করবেন না।
* এবার বার্তা বাক্সের ডানদিকে স্টিকার বোতামে চাপুন।
* এরপর এফেক্টে চাপুন।
* ফায়ার, লাভ বা গিফট অ্যাফেক্ট নির্বাচন করুন।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed