সিলেটের ৩ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী যারা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পৌর নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট বিভাগের ৩টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ এবং মৌলভীবাজারের সদর।
এই তিনটিতে ‘মেয়র’ পদে বিএনপির মনোনয়নপত্র চূড়ান্ত করেছে দলটি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হবে।
বিভাগের ৩টি পৌরসভায় মনোনয়নপ্রাপ্তরা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জে গোলাম কিবরিয়া চৌধুরী, জকিগঞ্জে ইকবাল আহমদ তাপাদার ও মৌলভীবাজার সদরে মো. অলিউর রহমান।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed